1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor
এই মাত্র : :
মেসির বিপক্ষে ফাইনাল, ইয়ামালের এলাকাজুড়ে উৎসবের আমেজ জান্নাতের ১০ মহা নেয়ামত, যা মুমিনকে অভিভূত করবে ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ মহাটক্কর দুই প্রজন্মের দুই মহাতারকারও এমবাপের ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে ইয়ামালের স্পেন শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর মানিকগঞ্জ বাসস্ট্যান্ড রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা বাবুগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় ফের ভারি বর্ষণের আভাস, ২৭ ঘণ্টায় ঢাকায় কত মিলিমিটার বৃষ্টি হলো আইআরজিসিকে ‘সন্ত্রাসী’ তালিকায় ফেলছে যুক্তরাজ্য

কিডনি সুস্থ রাখবে এই ৬ খাবার

  • আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৪১২ বার সংবাদ দেখেছেন

জীবনযাপন ডেস্ক//শরীর সুস্থ রাখতে কিডনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্জ্য অপসারণের পাশাপাশি তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে কিডনি। সুস্থ কিডনির জন্য খাদ্য তালিকায় কিছু খাবার রাখা জরুরি। জেনে নিন সেগুলো কী কী।

লাল ক্যাপসিকামে পটাসিয়াম কম থাকলেও ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ। কিডনির জন্য দারুণ উপকারী এই সবজি।
ফাইবার, ফোলেট এবং ভিটামিন সি পাওয়া যায় ফুলকপিতে। এটি শরীরকে বিষমুক্ত করতে সাহায্য করে। ফুলকপিতে পটাসিয়াম কম, ফলে একে কিডনিবান্ধব খাবার বলা হয়।
প্রাকৃতিক মিষ্টি আপেল খেতে পারেন কিডনি সুস্থ রাখার জন্য। এতে ফাইবার থাকে প্রচুর পরিমাণে। ফুলকপি প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, যা কিডনির স্বাস্থ্যের জন্যও দুর্দান্ত। এছাড়াও এতে ক্যালোরি কম।
রসুন কেবল স্বাদ যোগ করে না খাবারে, এটি প্রদাহ-বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। কিডনি ভালো রাখার পাশাপাশি রসুন রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।
অলিভ অয়েলও কিডনির স্বাস্থ্যের জন্য উপকারী। এটি স্বাস্থ্যকর চর্বিতে ভরপুর যা হৃদপিণ্ড এবং কিডনি ভালো রাখে।
বাঁধাকপি একটি পুষ্টিকর ও কিডনিবান্ধব সবজি। এতে পটাসিয়াম কম থাকে। প্রাকৃতিক যৌগ সমৃদ্ধ বাঁধাকপি কিডনি ভালো রাখতে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমাতে এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com