1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor
এই মাত্র : :
মেসির বিপক্ষে ফাইনাল, ইয়ামালের এলাকাজুড়ে উৎসবের আমেজ জান্নাতের ১০ মহা নেয়ামত, যা মুমিনকে অভিভূত করবে ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ মহাটক্কর দুই প্রজন্মের দুই মহাতারকারও এমবাপের ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে ইয়ামালের স্পেন শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর মানিকগঞ্জ বাসস্ট্যান্ড রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা বাবুগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় ফের ভারি বর্ষণের আভাস, ২৭ ঘণ্টায় ঢাকায় কত মিলিমিটার বৃষ্টি হলো আইআরজিসিকে ‘সন্ত্রাসী’ তালিকায় ফেলছে যুক্তরাজ্য

তিন মাস পর করোনায় মৃত্যুহীন দিন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৮৬ বার সংবাদ দেখেছেন

নিউজ ডেস্ক //তিন মাসের বেশি সময় (৯৬ দিন) পরে করোনাভাইরাসে মৃত্যুহীন দিন পার করলো বাংলাদেশ। ১৩ মার্চ সকাল ৮টা থেকে ১৪ মার্চ সকাল ৮টা পর্যন্ত দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে, করোনায় মোট মৃত্যুর সংখ্যা (২৯ হাজার ১১২) অপরিবর্তিত থাকল। এর আগে গত বছরের ৯ ডিসেম্বর করোনায় মৃত্যুহীন দিন পেয়েছিল বাংলাদেশ।

গত ২৪ ঘণ্টায় ২১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট ১৯ লাখ ৪৯ হাজার ৯৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০০ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৬৪ হাজার ৪০৮ জন।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ২৭ শতাংশ। সুস্থতার হার ৯৫ দশমিক ৬১ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com