1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।

বৃহস্পতিবার (১১ সেপ্টম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি শুরু হয়।

এতে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

বৈঠকে কমিশনের সদস্য হিসেবে উপস্থিত রয়েছেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২৩ কার্যদিবসের আলোচনা শেষ হয় গত ৩১ জুলাই। দুয়েকটি বাদে বেশিরভাগ বিষয়ে একমত হয়েছে দলগুলো। তবে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কিছুটা দ্বিমত তৈরি হয়েছে। বিশেষ করে আলোচিত তিনটি দল বিএনপি, জামায়াত ও এনসিপি এ নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে।

এ নিয়ে একাধিকবার দলগুলোর কাছে খসড়া পাঠিয়েছে কমিশন। তারাও তাদের মতামত পাঠিয়েছে। তবে জুলাই সনদের আইনি ভিত্তির প্রক্রিয়ার কয়েকটি বিষয়ে এখনও চূড়ান্ত হয়নি। এরই মধ্যে বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক অনানুষ্ঠানিক বৈঠক করে কমিশন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন