1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন

রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করেছে জুডিশিয়াল সার্ভিস কমিশন

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার সংবাদ দেখেছেন

বাংলা কমিশন//রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের কাছে বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে এই বার্ষিক প্রতিবেদন দাখিল করেন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন— হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি ফাতেমা নজীব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবীবুর রহমান সিদ্দিকী, ঢাকার জেলা ও দায়রা জজ।

এসময় রাষ্ট্রপতি জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সার্বিক খোঁজ-খবর নেন। সেইসঙ্গে নিয়োগ প্রক্রিয়ার বিষয়েও জানতে চান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন