1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor

গোল করে সমতায় ফিরেই লাল কার্ড দেখলেন এম্বোলো

  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৯ বার সংবাদ দেখেছেন

অনলাইন ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে নাটকীয় এক মুহূর্তের জন্ম দিয়েছেন সুইজারল্যান্ডের স্ট্রাইকার ব্রিল এম্বোলো। ৬৭ মিনিটে ড্যান এনদোয়ের সমতাসূচক গোলের পর সুইসরা যখন ম্যাচে ফিরেছে, ঠিক পাঁচ মিনিট পরই ১০ জনের দলে পরিণত হয় তারা।

৭২ মিনিটে পেনাল্টির আশায় ডি বক্সে পড়ে যান এম্বোলো। প্রথমে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখান রেফারি। তবে ভিএআরে ঘটনা পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলান তিনি। পারেদেসের হলুদ কার্ড বাতিল করে সিমুলেশনের দায়ে এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সুইস এই ফরোয়ার্ডকে।

গোল করে সমতায় ফেরার মাত্র পাঁচ মিনিটের মাথায় দলের অন্যতম ভরসার স্ট্রাইকারকে হারিয়ে বড় ধাক্কায় পড়ে সুইজারল্যান্ড। মাঠ ছাড়ার সময় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন এম্বোলো।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com