1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor

স্থানীয় সরকার নির্বাচনের ২৫ দিন আগেই চূড়ান্ত হবে ভোটকেন্দ্র

  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৬ বার সংবাদ দেখেছেন

অনলাইন ডেস্ক : দেশের সব স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ সংশোধন করা হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, জেলা পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনেও এখন থেকে ভোটের ২৫ দিন আগে কেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে হবে। এছাড়া সব স্থানীয় সরকার নির্বাচনে প্রতি ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ রাখার নিয়ম করা হয়েছে।

ইসি জানিয়েছে, আগস্টের মাঝামাঝি তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সীমানা পুনর্নির্ধারণের কাজও দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com