1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor
এই মাত্র : :
গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে পরকীয়ার অভিযোগ ঘিরে গোপন সালিশের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রতিদিন রেকর্ড ভাঙছে ইউরোপের তাপমাত্রা, ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু মাদক ও চাঁদাবাজি মামলার আসামি আব্দুল বাতেন প্রামানিককে গ্রেপ্তার করেছে হরিরামপুর থানা পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রকে গুলি, জড়িতদের বিচার দাবি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে : প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ নিয়ে সংসদে সরকার ও বিরোধীদলের বিতর্ক ‘সেলিব্রেটিং সামথিং বিগ, কামিং সুন’— কীসের ইঙ্গিত দিলেন পরীমনি? যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

যুদ্ধাবস্থার মধ্যেই ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১১ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটিগুলোকে লক্ষ্য বানাচ্ছে ইরান। ঠিক এই সময়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরকারি সফরে ইরাকের রাজধানী বাগদাদের উদ্দেশে রওনা হয়েছেন।

শনিবার (২৭ জুন) টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আরাগচি এ তথ্য জানান। সফরকালে তিনি ইরাকের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে ইরান-ইরাকের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, দুই দেশের নিরাপত্তা সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।

যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের বিস্তারিত কিছু প্রকাশ করেনি। তবে সফরটি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে বিশেষ গুরুত্ব বহন করছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com