1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor

রোমানিয়া সীমান্তে বাংলাদেশিসহ ১৫ অভিবাসনপ্রত্যাশী আটক

  • আপডেট সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ১০৮ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক ||  অবৈধভাবে হাঙ্গেরিতে প্রবেশের সময় রোমানিয়া সীমান্ত থেকে বাংলাদেশিসহ ১৫ অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে। এরা সবাই ট্রাকে করে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল। বুধবার রোমানিয়ার আরাদ সীমান্ত পুলিশ এ তথ্য জানিয়েছে।

ভারসান্দ সীমান্ত ক্রসিং পয়েন্ট দিয়ে স্লোভাকিয়াতে যাওয়ার সময় জ্বালানিবাহী একটি ট্রাককে থামানো হয়। ওই ট্রাক থেকে চার অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়। এর সবাই আফগানিস্তানের নাগরিক এবং তাদের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে।

নাদলাক ২ ক্রসিং পয়েন্ট দিয়ে জার্মানি ও ইতালিতে যাচ্ছিল যন্ত্রাংশ ও মোটরযান বহনকারী দুটি লরি। এই দুটি গাড়ি থেকে ১১ অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়। এরা বাংলাদেশ, আফগানিস্তান ও ভারতের নাগরিক। তাদের বয়স ১৫ থেকে ৩৫ বছরের মধ্যে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com