1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১০ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//খেলার মাঠে আর মেলার অনুমতি না দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পাশাপাশি এ সংক্রান্ত নির্দেশনা জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলা জেলা প্রশাসকদের সম্মেলন শেষদিন বুধবার (৬ মে) এই নির্দেশনা দেওয়া হয়। ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, “বিগত সময়ে দেখেছি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় খেলার মাঠে মেলার জন্য পারমিশন দিয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত কোনও মেলা উদযাপন করার জন্য পারমিশন দেওয়া হয়নি। ভবিষ্যতেও স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দেবো না। এমনকি, কোনও মাঠ বরাদ্দ না দিতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।”

দুই সিটি করপোরেশন খেলার মাঠে হকার পুনর্বাসনের কথা বলেছে এমন প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, “দুই সিটি করপোরেশন, আমাদের তিনজন মন্ত্রীসহ আমাদের সচিবরা কিন্তু আমরা এরইমধ্যে মাঠগুলো পরিদর্শন করেছি। যেগুলো খেলার উপযোগী সেগুলোতে নিশ্চয়ই তারা হকার পুনর্বাসন করবেন না। সে বিষয় নিয়ে আমরা প্রয়োজনে তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত করার চেষ্টা করবো।”

সারাদেশের জেলা স্টেডিয়াম, ক্রীড়া কমপ্লেক্স কিংবা সুইমিং কমপ্লেক্সগুলো সংস্কারের মাধ্যমে সচল করার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “যাতে তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার চেষ্টা সঠিকভাবে বাস্তবায়ন করা যায়।”

নতুন কুড়ি স্পোর্টসের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “আশা করছি, এই প্রথম সেশন শেষে আমরা দ্বিতীয়বার নতুন করে স্পোর্টস শুরু করবো। এই ধারাবাহিকতা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে আমরা একটি আমূল গুণগত পরিবর্তন আনতে পারবো।”

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন