1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor

দেশে কোনও লোডশেডিং নেই: ইকবাল মাহমুদ টুকু

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৬০ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//দেশে কোনও লোডশেডিং নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, যদি কোথাও বিদ্যুৎ বিভ্রাট হয় তাহলে বুঝতে হবে লাইনে বা মেশিনপত্রে প্রযুক্তিগত ত্রুটির কারণে এমনটি হচ্ছে।

মঙ্গলবার (৫ মে) চার দিনব্যাপী ডিসি সম্মেলনের তৃতীয় দিনের চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

এ সময় মন্ত্রী আরও বলেন, দেশে তেলের সংকট কখনও হয়নি, এখনও নেই, সামনেও হবে না। এছাড়া প্রতিনিয়ত সরকার জ্বালানি তেল সরবরাহ করছে।

তিনি বলেন, যারা তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে তাদের চিহ্নিত করে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com