বাংলা রিপোর্ট//জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা।
রবিবার (২৬ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি জানান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নুর এ আলমের সই করা প্রজ্ঞাপনে বিষয়টি জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহম্মদ আনোয়ারকে এনআইডি ডিজি হিসেবে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো।
গত ১৩ এপ্রিল নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) সাবেক মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল।