1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

বাংলাদেশ থেকে পর্তুগালে কর্মী নিয়োগের আহ্বান

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//পর্তুগালের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক সেক্রেটারি আনা ইসাবেল জেভিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গতকাল সোমবার (২০ এপ্রিল) সেনেগালের ডাকারে অনুষ্ঠিত ‘আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা সম্পর্কিত ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম’র ফাঁকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে আশ্রয় দিতে পর্তুগালের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন এবং দক্ষ ও আধা-দক্ষ উভয় ধরনের কর্মী নিয়োগের আহ্বান জানান।

প্রতিমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য রফতানি বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং বৃহত্তর পর্তুগিজ বিনিয়োগের আহ্বান জানান। দুই নেতা খেলাধুলা, সংস্কৃতি ও নারীর ক্ষমতায়নের মতো ক্ষেত্রে সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা করেন এবং রোহিঙ্গা সংকট মোকাবিলা নিয়েও আলোচনা করেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন