1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

সরবরাহ সংকটের আশঙ্কা অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//অস্ট্রেলিয়ায় একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে মেলবোর্নের দক্ষিণ-পশ্চিমে জিলংয়ের ভিভা এনার্জির কোরিও তেল শোধনাগারে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। প্রায় ১৩ ঘণ্টা পর বৃহস্পতিবার আগুন নিয়ন্ত্রণে আসে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ভিভা এনার্জির প্রধান নির্বাহী স্কট ওয়্যাট জানান, অগ্নিকাণ্ডে দুটি পেট্রোল উৎপাদন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে অন্য ইউনিটগুলো অক্ষত রয়েছে।

অস্ট্রেলিয়ার জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন বলেন, ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দেশটি জ্বালানি সরবরাহ চাপে রয়েছে, এমন পরিস্থিতিতে এই অগ্নিকাণ্ড ‘ভালো সময়ে হয়নি’।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় এই তেল শোধনাগারটি প্রতিদিন প্রায় ১ লাখ ২০ হাজার ব্যারেল তেল প্রক্রিয়াজাত করে। এটি ভিক্টোরিয়ার ৫০ শতাংশ এবং দেশের মোট জ্বালানির ১০ শতাংশ উৎপাদন করে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন