1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক

সাংবাদিক
  • আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন, গণভোট, রাষ্ট্রীয় সংস্কার এবং সংবিধান সংশোধনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানতে চাওয়া হলে পটভূমিসহ জুলাই সনদের বিষয়সমূহ ব্যাখ্যা করে আলী রীয়াজ বলেন, “গণতান্ত্রিক পথযাত্রাকে সুন্দর ও মসৃণ করতে এবং আর যাতে মানুষের অধিকার বঞ্চিত না হয় সেজন্যই অন্তবর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে সংস্কারের উদ্যোগ গ্রহণ করছে।”

প্রতিনিধি দলকে তিনি জানান, দেশের রাজনৈতিক দলগুলোর সাথে প্রায় ৯ মাস আলোচনাক্রমে জুলাই সনদ প্রণীত হয়েছে এবং দলগুলো এতে সাক্ষর করেছে। জুলাই সনদ বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করে গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের প্রয়াসে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন কামনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. রীয়াজ।

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে অব্যাহত সমর্থন প্রদানের আশ্বাস ব্যক্ত করে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলনেতা ইভারস ইজাবস জানান, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতার প্রতি ইউরোপীয় ইউনিয়ন বরাররই শ্রদ্ধাশীল। এর সার্থক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের সংস্কার ও গণভোট আয়োজনের প্রতি তিনি সমর্থন ব্যক্ত করেন।

ইভারস ইজাবস আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনের মধ্যদিয়ে বাংলাদেশে গণতন্ত্রের এক নতুন যাত্রা শুরু হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে।

ছয় সদস্যের এই প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন উপ-প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইন্টা লাসে, রাজনৈতিক বিশ্লেষক মার্সেল নাগি, ক্যালেরি রিকার্ডো, এইরিনি গৌনারি এবং অ্যান মার্লবরো।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন