বাংলা রিপোর্ট//দেশের কল্যাণে সশস্ত্র বাহিনী জনপ্রশাসনকে যে সহায়তা দিয়েছে তাতে জেলা প্রশাসকরা (ডিসি) সন্তুষ্ট। এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম।
মঙ্গলবার (৫ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সম্মেলনের তৃতীয় দিনের কার্যক্রমে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “সরকার সামরিক বাহিনীকে জনমুখী করতে দায়বদ্ধ। আগামীতে সিভিল প্রশাসনের সঙ্গে দেশের প্রয়োজনে সামরিক বাহিনী এক হয়ে কাজ করবে।”