বাংলা রিপোর্ট//ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরীফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যের হাতে ফ্ল্যাটের দলিল ও চাবি তুলে দেওয়া হয়।
হাদির পরিবারকে যে ফ্ল্যাটটি দেওয়া হয়েছে সেটি লালমাটিয়ায় অবস্থিত। এক হাজার ২১৫ বর্গফুটের ফ্ল্যাটটি ‘সরকারি দোয়েল’ টাওয়ারে অবস্থিত।
হস্তান্তর অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।
ফ্ল্যাট বাদেও হাদির পরিবারের জীবন-যাপনের ব্যয় নির্বাহে আরও এক কোটি টাকা সহায়তা দেবে সরকার।