1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

নির্বাচন ঘিরে ভুয়া অফিস আদেশ, সতর্ক করলো ইসি

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//নির্বাচন ঘিরে ভুয়া অফিস আদেশ, সতর্ক করলো ইসি
সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) নাম ব্যবহার করে প্রচারিত ভুয়া ‘বিশেষ প্রটোকল’ বা ‘অফিস আদেশ’ সম্পর্কে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাসমূহের সরাসরি কোনো প্রশাসনিক সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে ইসি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নির্বাচনের ফলাফল এবং বিভিন্ন বাহিনীর ভূমিকা নিয়ে ভিত্তিহীন ও বানোয়াট তথ্যসহ একটি ‘বিশেষ প্রটোকল’ বা ‘অফিস আদেশ’ প্রচারিত হয়েছে। ইসি জানাচ্ছে, এ অফিস আদেশ সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত।

এছাড়া, নির্বাচন-সংক্রান্ত কোনো গুজব, অপপ্রচার বা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের তথ্য থাকলে তা নির্বাচন কমিশনের ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’-এ জানানোর অনুরোধ জানানো হয়েছে। সেলটি ১৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সার্বক্ষণিক কার্যকর থাকবে। যোগাযোগের নম্বরসমূহ: ০২৫৫০০৭৪৭০, ০২৫৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪, ০২৫৫০০৭৫০৬।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন