1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

‘পাশা’ পাচ্ছে না পর্যবেক্ষক কার্ড

সাংবাদিক
  • আপডেট সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধিত বেসরকারি সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টের (পাশা) পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের বৈঠকে এই তথ্য জানান ইসি সচিব আখতার হোসেন। পরে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি বলেন, “আপনারা সংবাদে দেখেছেন যে পাশা নামে একটা এনজিও ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক ভোটে নিয়োগ করবে বলেছিল। ইলেকশন কমিশন থেকে তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। তাদের সক্ষমতা সম্পর্কে ইলেকশন কমিশন নিশ্চিত হতে পারেনি, এজন্য তাদের পর্যবেক্ষক কার্ড বিতরণ করা স্থগিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের কোনও রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে।”

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন