1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে উপদেষ্টা পরিষদ। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে শিল্পাঞ্চলে টানা তিনদিন ছুটি থাকবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, ‘ভোটের দিন ১২ ফেব্রুয়ারি পুরোপুরি ছুটি অলরেডি ঘোষণা করা হয়েছে। আর ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি সবার জন্য প্রযোজ্য। আর ১০ ফেব্রুয়ারি শুধুমাত্র শিল্পাঞ্চলের শ্রমিক ভাই-বোনদের জন্য ছুটি। এই এটা ছিল আজকের ক্যাবিনেটের ডিসিশন।’

শফিকুল আলম বলেন, ‘এর ফলে যেটা হবে— অনেকে ঢাকায় বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল টাউনে আছেন বা বিভিন্ন বড় শহরে আছেন, তারা তাদের গ্রামের বাড়িতে যেয়ে ভোট দিতে পারবেন এবং এক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার ম্যানেজমেন্টটা অনেকটা ভালো করা যাবে।’

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন