1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor

পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

  • আপডেট সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২২১ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//আগামী ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অ‍্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

বুধবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

এর আগে গত ২১ ডিসেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। পরে গত ২৩ ডিসেম্বর মো. আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন শৈলকূপা উপজেলা বিএনপির নেতারা।

প্রসঙ্গত, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। পরে তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত‍্যাগ করেন।

এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন তিনি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com