1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

তথ্য মন্ত্রণালয়ের ১০ বার্তা

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩৩ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//তথ্য মন্ত্রণালয়ের ১০ বার্তা
দেশের সব সরকারি-বেসরকারি টেলিভিশনে প্রচারের জন্য ১০টি বার্তা পাঠিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বুধবার (১২ নভেম্বর) তথ্য অধিদফতর (পিআইডি) থেকে এক তথ্য বিবরণীতে এসব বার্তা সব টেলিভিশনে পাঠানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, সরকারি-বেসরকারি টিলিভিশন চ্যানেলসহ সব ইলেকট্রনিক মিডিয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাওয়া জনসচেতনতামূলক বার্তাগুলো স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো।

বর্তাগুলো হলো–

১. যানবাহনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার বিরুদ্ধে রুখে দাঁড়ান।

২. ধ্বংসাত্মক কর্মকাণ্ড রুখে দিন।

৩. যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত তারা দেশ ও জাতির শত্রু।

৪. সহিংসতা নয়-শান্তি চাই, দেশ বাঁচাতে ঐক্য চাই।

৫. সরকারি সম্পত্তি বিনষ্টককারীরা দেশের শত্রু।

৬. জনগণের জানমালের ওপর হামলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

৭. গুজবে কান দেবেন না।

৮. যেকোনও নাশকতামূলক তৎপরতা নজরে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিন।

৯. নির্বাচন বানচালের যেকোনও অপচেষ্টা প্রতিহত করুন।

১০. ১৩ নভেম্বর ঘিরে কঠোর অবস্থানে সরকার– স্বরাষ্ট্র উপদেষ্টা।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন