1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও কার্যনির্বাহী কমিটির সভাপতি এম সিরাজ উদ্দিন মিয়া।

সভায় জাতীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের কৌশলগত দিকনির্দেশনা ও সমন্বয়, প্রশিক্ষণের অর্থায়ন, সনদায়নের মানোন্নয়ন, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ বিষয়ে গুরুত্বপূর্ণ নীতিগত আলোচনা হয়।

এতে এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান (সচিব) ও কার্যনির্বাহী কমিটির সদস্যসচিব ড. নাজনীন কাউসার চৌধুরী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চলমান কার্যক্রম, এর বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যত করণীয় উপস্থাপন করেন।

এছাড়া, দক্ষতা প্রশিক্ষণে দ্বৈততা নিরসন, শিল্প দক্ষতা পরিষদের (আইএসসি) প্রতিনিধি নির্বাচন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণসহ বিভিন্ন নীতি ও কর্মপরিকল্পনা নিয়ে কার্যনির্বাহী কমিটির সদস্যরা গঠনমূলক মতামত দেন।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, অধিদফতর ও সংস্থা প্রধান উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন