1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

‘শীতের কম্বল ফেব্রুয়ারিতে দিয়ে লাভ নেই’

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার সংবাদ দেখেছেন

বাংল রিপোর্ট//রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ শীতে দুস্থদের জন্য সরকারের বরাদ্দ কম্বল সঠিক সময়ে বিতরণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘শীতের কম্বল ফেব্রুয়ারি মাসে দিয়ে লাভ নেই। কম্বলের সঠিক ব্যহারের জন্য আগেভাগে দিতে হবে। সমন্বয়ের মাধ্যমে উপজেলা পর্যায়ে শীতের কাপড় বিতরণ করতে হবে।’

সোমবার (২৭ অক্টোবর) বিকালে বিভাগীয় কমিশনার তার সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসকদের উদ্দেশে এসব কথা বলেন।

সভায় সার সংকট বিষয়ে সকালে খাদ্য উপদেষ্টাকে করা সাংবাদিকদের প্রশ্নের বিষয়ে কৃষি দফতরের কাছে জানতে চাইলে কৃষি দফতর থেকে জানানো হয়, সারের কোনও ঘাটতি নেই। গত বছর এই সময়ের তুলনায় এ বছর সারের সরবরাহ বেশি আছে। তবে কোনও কোনও কৃষক ভর্তুকির সার পরবর্তী ফসলের জন্য মজুত করছে যা ন্যায়সঙ্গত নয়।

এ সময় পাবনার জেলাপ্রশাসক গত বছর প্রণোদনার পেঁয়াজের বীজের নিম্নমানের বিষয়টি উল্লেখ করে এবার যেন এ সমস্যা না হয় সেজন্য কৃষি দফতরকে সতর্ক থাকার অনুরোধ করেন।

অনেক কৃষক জমিতে প্রয়োজনের অতিরিক্ত সার দেয়। আবার চাষিরা হিসাব না করেই চাহিদার অতিরিক্ত আলু চাষ করেছেন– এমন তথ্য জানিয়ে জয়পুরহাট জেলা প্রশাসক প্রণোদনা হিসেবে চাষিকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব রাখেন।

এ সময় বিভাগীয় কমিশনার কীটনাশক কোম্পানিগুলো সঠিক ওষুধ দিচ্ছে কিনা তা মনিটরিং করতে কৃষি দফতরের কর্মকর্তাদের অনুরোধ জানান।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সভাকে জানানো হয়েছে, রাজশাহী বিভাগে টাইফয়েড টিকার লক্ষ্যমাত্রার ৫১ শতাংশ দেওয়া হয়ে গেছে। বিভাগীয় কমিশনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মিত পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দ্রুততার সঙ্গে শেষ করতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেন।

সমাজসেবা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক নিরাপত্তার আওতায় বিভিন্ন ভাতার জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। ৬ নভেম্বর পর্যন্ত এ আবেদন করা যাবে। আগ্রহীদের দ্রুততার সঙ্গে আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়।

ভোটের জন্য রাজশাহী নির্বাচন দফতর প্রস্তুত বলে জানিয়েছে নির্বাচন দফতরের প্রতিনিধি। এ দফতরের পক্ষ থেকে জানানো হয়, রাজশাহীতে ভোটগ্রহণ কেন্দ্র চূড়ান্ত হয়েছে। রাজশাহীতে মোট ভোটকেন্দ্র ৫ হাজার ৫০৪টি যার মধ্যে ২টি অস্থায়ী।

সভার শেষ পর্যায়ে বিভাগীয় কমিশনার সবার উদ্দেশে জানান, রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত যেকোনও জেলার শিক্ষার্থী এবং দেশের অন্য জেলার শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রাজশাহীর গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রাজশাহী সিটি করপোরেশন থেকে বৃত্তি চালু করা হয়েছে। বছরের যেকোনও সময় এর জন্য আবেদন করা যাবে। তিনি আরও জানান, আগামী জুম্মার নামাজের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় উদ্যানের মসজিদের উদ্বোধন করা হবে।

বিভাগের সব জেলা প্রশাসক এবং বিভাগীয় দফতর প্রধানরা সভায় উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন