1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

জুলাই সনদ সংবিধান সম্পর্কিত বিষয়গুলো সাংবিধানিক আদেশে বাস্তবায়নের পক্ষে বিশেষজ্ঞরা

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট //জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই জাতীয় সনদের সংবিধান সংশ্লিষ্ট প্রস্তাবগুলো সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

বুধবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফার প্রথম বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, তৃতীয় দফায় বর্ধিত সময়ের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় কমিশন। এর জন্য কোনও অবস্থাতেই এক মাস লাগবে বলে মনে করি না। আশা করি, দ্রুত একটি পরিণতি দেখা যাবে।

তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনের দিন সনদের বিষয়ে গণভোটের মাধ্যমে জনগণের বৈধতা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, কমিশনের সভাপতি হিসেবে প্রধান উপদেষ্টা সার্বিক বিষয়ে জানেন। আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে যাবেন তিনি। এর আগেই সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে তাকে অবগত করা হবে। সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে চূড়ান্ত খসড়া পাঠিয়েছে কমিশন। তারা ছয়টি উপায়ের পরামর্শ দিয়েছেন।

আলী রীয়াজ বলেন, সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো গণভোট ও সংবিধানের মাধ্যমে করতে বলেছেন বিশেষজ্ঞরা। আর যেগুলো অধ্যাদেশের মাধ্যমে শেষ করা যাবে, তা যেন সরকার দ্রুত সম্পন্ন করে, সে পরামর্শও দেওয়া হয়েছে।

তিনি বলেন, সনদে স্বাক্ষর করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে দুই জন করে প্রতিনিধির নাম পাঠানোর কথা বলা হয়েছিল। বেশিরভাগ দলই পাঠিয়েছে। আমরা চাই, এ বিষয়ে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।

বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবিপার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নিয়েছেন।

কমিশনের সদস্য হিসেবে রয়েছেন– বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন