1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

অভিষেকে নার্ভাস আরিয়ান, চাইলেন ক্ষমা

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৭৫ বার সংবাদ দেখেছেন

বিনোদন ডেস্ক//আরিয়ান খান। তিনি শাহরুখ পুত্র। বাবার ছায়াতেই এতদিন বেড়ে উঠেছেন। অভিনেতা হওয়ার বদলে বেছে নিয়েছেন ক্যামেরার পেছনে কাজ করার ব্রত। তবে প্রথবারের মতো যখন তার কণ্ঠ সবাই শুনলেন, তার শারীরিক ভাষা দেখলেন। যেন অবিকল তরুণ শাহরুখ।

প্রথমবার পিতা-পুত্র একমঞ্চে। ছেলে আরিয়ান খানের প্রথমবার পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে হাতেখড়ি হলো। ২০ আগস্ট সন্ধ্যা তাই হয়ে উঠল বিশেষ। শাহরুখ-আরিয়ানের সেই ব্লকবাস্টার মুহূর্তদের সাক্ষী থাকল বলিউড। ছেলের জন্য কিং খান কখনও সাংবাদিকদের কাছে আশীর্বাদ চাইলেন, আবার কখনও বা তাদের কাছে তুলে ধরলেন ‘পরিশ্রমী’ আরিয়ানের গল্প।

তবে আরিয়ান যেহেতু প্রথমবার, প্রকাশ্যে এভাবে কথা বললেন ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর প্রিভিউ লঞ্চে, স্বীকার করে নিলেন, তিনি অত্যন্ত নার্ভাস এবং আগেই ক্ষমা চেয়েছেন।

মঞ্চের এক কোণে দাঁড়িয়ে ছিলেন শাহরুখ। আরিয়ান বলতে শুরু করেন, ‘কে ফোকাস নিয়ে বললেন, ‘আমি টানা আমার কথাগুলো অনুশীলন করেছি। কিন্তু আমি এত নার্ভাস যে, আমি কথাগুলো লিখে এনেছি এবং যদি ইলেট্রিসিটি চলে যায় তাই আমি পকেটে একটা টর্চও এনেছি। তারপরও যদি ভুল হয়ে যায়, তাহলে তো পাপা আছেই! এত কিছুর পরেও যদি ভুল করি, তাহলে আমাকে ক্ষমা করে দিন, এটাই আমার প্রথমবার।’

এদিন ভাঙা হাতেই ছেলে আরিয়ানের বলিউড ডেবিউয়ের সাক্ষী থাকতে মঞ্চে উঠেছিলেন শাহরুখ। এ সময় তিনি বলেন, ‘আমি ধন্য যে, এই পবিত্র দেশে, মুম্বাইয়ের এই পুণ্যভূমিতে, বিগত ৩০ বছর ধরে আমি আপনাদের বিনোদিত করার সুযোগ পেয়েছি। আজ ভীষণ বিশেষ দিন। কারণ এই পুণ্যভূমিতে আমার ছেলেও পা রাখছে। খুব ভালো ছেলে এবং পরিশ্রমীও। তাই আরিয়ানের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে হাততালি দেবেন। আর ওই করতালির মধ্যে আমার ছেলের জন্য একটু আশীর্বাদও করবেন দয়া করে। একটু প্রার্থনা করবেন ওর জন্য। আমাকে যতটা ভালোবাসা দিয়েছেন, তার ১৫০ শতাংশ আমার ছেলেকে দেবেন।’

আরিয়ান জানান যে, ‘দ্য ব্যাডস অব বলিউড’ তৈরি করতে চার বছর সময় লেগেছে তার। উদ্বোধনের সময় সিরিজের পুরো কাস্ট উপস্থিত ছিলেন। অন্যদিকে,’দ্য ব্যাডস অব বলিউড’-এর তারকা কাস্টে রয়েছেন সাহের বাম্বা, ববি দেওল, মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, আনিয়া সিং, বিজয়ন্ত কোহলি, গৌতমী কাপুর প্রমুখ। এছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খান ও করণ জহরকে।

‘দ্য ব্যাডস অব বলিউড’-এর পোস্টার
বলা প্রয়োজন, ‘পরিচালক’ আরিয়ান খানের প্রথম সিরিজ ‘ব্যাডস অব বলিউড’। বলিউডের কঠিন পিচে লড়াই করার গল্প আবার কখনও বা এক স্টার তৈরি হওয়ার কাহিনি। বলিউড তারকাদের স্টারডম, রোম্যান্স-অ্যাকশন, বক্স অফিসের মাতামাতি, পাপারাজ্জি সংস্কৃতি, মশালামুভির সবরকম উপকরণ মজুত ‘ব্যাডস অব বলিউড’-এ। সিরিজের প্রথম ঝলকে তেমনটাই ইঙ্গিত মিলেছে। এখন বাকীটা দেখতে অপেক্ষা করতে হবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। কারণ, এদিনই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘ব্যাডস অব বলিউড’।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন