1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শুরু হলো ‘নতুন কুঁড়ি’র রেজিস্ট্রেশন কার্যক্রম

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১০৩ বার সংবাদ দেখেছেন

বিনোদন রিপোর্ট//নতুন কুঁড়ি। এই অনুষ্ঠানটি একসময় হয়ে ওঠে শিশু-কিশোরদের স্বপ্নের মঞ্চ। দেশের নানা প্রান্ত থেকে উঠে আসা তরুণেরা গান, নাচ, অভিনয়, আবৃত্তি, গল্প বলা, কৌতুকসহ বিভিন্ন শাখায় নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ পায়।

২০০৫ সালের পরে অজ্ঞাত কারণে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। প্রায় দুই দশক পর বিটিভিতে আবার নতুন কুঁড়ির কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্রে ১৭ আগস্ট বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে ‘নতুন কুঁড়ি’-২০২৫-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।

শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে নতুন কুঁড়ি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় শিশুরা গাইছিল নতুন কুঁড়ির বিখ্যাত থিম সং ‘ আমরা নতুন আমরা কুঁড়ি…।’

এছাড়াও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা শিশুদের নিয়ে প্রতিযোগিতার অনলাইন ও অফলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতা করেন।

বলা প্রয়োজন, ১৫ আগস্ট থেকে প্রতিযোগিতার আবেদন গ্রহণ শুরু হয়েছে। চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট (www.btv.gov.bd) থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাচ্ছে।‌

সারা দেশকে ১৯টি অঞ্চলে ভাগ করে অভিনয়, আবৃত্তি, গল্প বলা/কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান/ আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত ও হামদ-নাত এই ৯টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আঞ্চলিক পর্যায়ে ইয়েস কার্ড-প্রাপ্তরা বিভাগীয় পর্যায়ে বাছাইয়ে অংশ নেবে।

‘ক’ শাখার প্রতিযোগীদের (ছেলে-মেয়ে) বয়সসীমা ৬ থেকে ১১-এর নিচে এবং ‘খ’ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক প্রতিযোগী সর্বোচ্চ তিনটি বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

উল্লেখ্য, নতুন কুঁড়ির ফাইনাল প্রতিযোগিতা ২ নভেম্বর থেকে ৬ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির চূড়ান্ত বাছাই ও ফাইনাল প্রতিযোগিতা ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন