1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor

তিন বছরে নেইমারের প্রথম জোড়া গোল

  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার সংবাদ দেখেছেন

স্পোর্টস ডেস্ক//আগামী বছরের বিশ্বকাপ সামনে রেখে নেইমার নিজেকে ফিরে পাওয়ার লড়াই করছেন। বাল্যকালের ক্লাব সান্তোসে এবার জোড়া গোল করেছেন তিনি। ২০২২ সালের আগস্টের পর প্রথমবার টানা পঞ্চম ম্যাচে শুরুর একাদশে নেমে চমৎকার পারফরম্যান্স করলেন ব্রাজিল সুপারস্টার। তিন বছর পর প্রথমবার করলেন জোড়া গোল।

ব্রাজিল সিরি আ-তে নেইমারের জোড়ায় ৩-১ গোলে জুভেনতুদেকে হারিয়েছে সান্তোস। ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে হাঁটুর লিগামেন্টে গুরুতর চোট পেয়ে বহুদিনের জন্য মাঠের বাইরে ছিলেন। এই বছরের শুরুতে আল হিলাল ছেড়ে যোগ দেন সাবেক ক্লাবে। ব্রাজিল জাতীয় দলে হারানো জায়গা ফিরে পাওয়ার মিশনে তিনি।

কার্লো আনচেলত্তির নজরে পড়তে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার বিকল্প নেই নেইমারের সামনে। সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন তিনি। সবশেষ ম্যাচে জোড়া গোল করে হয়তো সেই লক্ষ্য পূরণে বেশ এগিয়ে গেলেন ব্রাজিলের শীর্ষ গোলদাতা।

ম্যাচ শেষে নেইমার বলেছেন, ‘সবাই আমার সামর্থ্য জানে। আমি খেলার জন্য প্রস্তুত আছি, ভালো বোধ করছি। আমাকে নেওয়ার ব্যাপারটি এখন ব্রাজিলের স্টাফদের হাতে।’

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com