1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor

ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

  • আপডেট সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৭৯ বার সংবাদ দেখেছেন

ডেস্ক রিপোর্ট // ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আক্তার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়ার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন এলাকা পর্যন্ত আসতেই ৩ নম্বর লাইনে ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়। তবে অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

তিনি আরও বলেন, খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকর্মীরা এসে আধা ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত হওয়া ইঞ্জিন রেখে বিকল্প ইঞ্জিন যুক্ত করেন। পরে সকাল ১১টার দিকে ট্রেনটি আবারও জারিয়ার দিকে ছেড়ে যায়। তবে এখনও লাইনচ্যুত হওয়া ইঞ্জিন উদ্ধারকাজ চলমান আছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com