1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor

চট্টগ্রামে একদিনে করোনা আক্রান্ত ৯ জন

  • আপডেট সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৭১ বার সংবাদ দেখেছেন

ডেস্ক রিপোর্ট// চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটি চট্টগ্রামে চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত।

শনিবার (১৪ জুন) নগরীর চারটি বেসরকারি হাসপাতালে পরীক্ষায় ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। রবিবার (১৫ জুন) বিকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়, চারটি বেসরকারি হাসপাতালে ১৫০ জনের করোনা পরীক্ষা হয়। এতে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৪ জনের পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়। এপিক হেলথ কেয়ারে ৪৯ জনের পরীক্ষায় ৪ জনের, পার্কভিউ হাসপাতালে ৫৯ জনের পরীক্ষায় ২ জন এবং এভারকেয়ার হাসপাতালে ১৮ জনের পরীক্ষায় ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত ৯ জনের মধ্যে ৮ জন নগরীর এবং জেলার বাসিন্দা একজন। চট্টগ্রামে চলতি মাসে ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে তিন জন জেলার বাসিন্দা।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘চারটি বেসরকারি হাসপাতালে ১৫০ জনের পরীক্ষায় ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এটি চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত। করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্তত গুরুত্বপূর্ণ। সকলকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।’

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com