1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor
এই মাত্র : :
স্বর্ণবাজারে ১৩ বছরের সবচেয়ে বড় ধস! ধর্ষণ মামলা বেশি হওয়ার কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে পরকীয়ার অভিযোগ ঘিরে গোপন সালিশের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রতিদিন রেকর্ড ভাঙছে ইউরোপের তাপমাত্রা, ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু মাদক ও চাঁদাবাজি মামলার আসামি আব্দুল বাতেন প্রামানিককে গ্রেপ্তার করেছে হরিরামপুর থানা পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রকে গুলি, জড়িতদের বিচার দাবি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে : প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে এক দিনে ৪ জনের মৃত্যু

  • আপডেট সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৫ বার সংবাদ দেখেছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ১১২ জন ডেঙ্গু রোগী।

সোমবার (১২ সেপ্টেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া ৩৪৫ জনের মধ্যে ২২৮ জনই ঢাকার বাসিন্দা। এই সময়ে ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা মোট ১ হাজার ১১২ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৮৫৩ জনই ঢাকার। ঢাকার বাইরে চিকিৎসাধীন আছেন ২৫৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৯৫ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকায় ৭ হাজার ২৯৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৭৯৬ জন।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৪৬ জন। তাদের মধ্যে ঢাকায় ৬ হাজার ৪২৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৫১৭ জন।

এর আগে গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গুতে ৫ রোগীর মৃত্যু হয়। যা চলতি বছরে এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com