1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor
এই মাত্র : :
মেসির বিপক্ষে ফাইনাল, ইয়ামালের এলাকাজুড়ে উৎসবের আমেজ জান্নাতের ১০ মহা নেয়ামত, যা মুমিনকে অভিভূত করবে ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ মহাটক্কর দুই প্রজন্মের দুই মহাতারকারও এমবাপের ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে ইয়ামালের স্পেন শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর মানিকগঞ্জ বাসস্ট্যান্ড রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা বাবুগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় ফের ভারি বর্ষণের আভাস, ২৭ ঘণ্টায় ঢাকায় কত মিলিমিটার বৃষ্টি হলো আইআরজিসিকে ‘সন্ত্রাসী’ তালিকায় ফেলছে যুক্তরাজ্য

অগাস্টের ৬ দিনেই দেড় হাজার ছাড়াল ডেঙ্গু রোগী

  • আপডেট সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৫৬৭ বার সংবাদ দেখেছেন

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ২০৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৯৪ জন এবং ঢাকা মহানগরীর বাইরে ১০ জন রোগী ডেঙ্গুর চিকিৎসা নিতে এসেছেন।

এ নিয়ে অগাস্টের প্রথম ৬ দিনেই ১ হাজার ৬৬১ জনকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হল।

গেল জুলাই মাসে সব মিলিয়ে দেশে ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা নিতে হাসপাতালে যেতে হয়েছে, যা এ মৌসুমে এক মাসের সর্বোচ্চ।

২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু মারাত্নক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। পরের বছর তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল।

করোনাভাইরাসের মহামারীর মধ্যে এবার জুলাই থেকে ডেঙ্গু রোগী বাড়তে থাকায় উদ্বেগে রয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ৯৯৭ জন ডেঙ্গু রোগী, যাদের ৯৫৮ জনই ঢাকা মহানগরীর।

দেশে এ বছর চিকিৎসা নেওয়া ৪ হাজার ৩১৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩১২ জন।

এছাড়া ডেঙ্গু সন্দেহে ১০ জনের মৃত্যুর তথ্য এসেছে আইইডিসিআরে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com