1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

খা‌লেদা জিয়াকে চিকিৎসার জন্য বি‌দেশ পাঠা‌তে চাইলে ব্যবস্থা নেবে সরকার

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//বিএন‌পির চেয়ারপারসন ও সা‌বেক প্রধানমন্ত্রী খা‌লেদা জিয়াকে চিকিৎসার জন‌্য বি‌দেশ পাঠা‌তে চাইলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার দুপুরে (২ ডি‌সেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের মু‌খোমুখি হ‌য়ে এ কথা জানান তি‌নি।

তৌহিদ হোসেন ব‌লেন, ‘‘দল বা পরিবার সিদ্ধান্ত নিলে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।’’

বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান দে‌শে ফেরার জন‌্য এখনও ট্রা‌ভেল পাস চান‌নি জা‌নি‌য়ে উপ‌দেষ্টা ব‌লেন, ‘‘তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি। তি‌নি চাইলে ট্রা‌ভেল পাস ইস্যু করা হবে।’’

তারেক রহমানের ঢাকায় ফেরার বিষয়ে সরকারকে কোনও আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন