1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

ব্রিটিশ হাইক‌মিশনের সতর্কবার্তা ভিসা পেতে জাল কাগজপত্র দিলে ১০ বছরের নিষেধাজ্ঞা

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৯ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার সময় জাল কাগজপত্র জমা দিলে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন এই সতর্কবার্তা দিয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার সময় জাল কাগজপত্র জমা দিলে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। সব সময় বৈধ কাগজপত্র জমা দিন, এ বিষয়ে কোনও ঝুঁকি নেবেন না।

এর আগে যুক্তরাজ্যের কোনও ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ) কোনওভাবেই গ্যারান্টিযুক্ত নয় বলে জানায় ব্রিটিশ হাইকমিশন। তাই ভিসা নিশ্চিত করে দেওয়ার নাম করে যারা ফোন, ই-মেইল বা টেক্সট বার্তার মাধ্যমে যোগাযোগ করছে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। কেউ যদি দাবি করে যে তারা যুক্তরাজ্যের ভিসা নিশ্চিত করে দিতে পারবে, তবে এটি নিঃসন্দেহে প্রতারণা।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন