1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//কমনওয়েলথের মহাসচিব শার্লি বোটচওয়ে পাঁচ দিনের সফরে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকায় পৌঁছাবেন। সফরকালে কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশ সরকারের উচ্চপর্যায় এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করবেন। তিনি ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে তিনি এই সফর করছেন।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, ঢাকায় কমনওয়েলথ মহাসচিবের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), হাই কমিশনার এবং অন্য প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এই আলোচনাগুলোর সময় মহাসচিব কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনা সম্পর্কেও অংশীজনদের ব্রিফ করবেন– যার তিনটি মূল স্তম্ভের একটি হলো গণতন্ত্র।

সফরের আগে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোটচওয়ে বাংলাদেশকে কমনওয়েলথের একটি মূল্যবান সদস্য হিসেবে বর্ণনা করেন। তিনি উল্লেখ করে বলেন যে স্বাধীনতার পর বাংলাদেশ প্রথম যে সংস্থায় যোগ দিয়েছিল, সেটি ছিল কমনওয়েলথ। তিনি বলেন, ‘কমনওয়েলথ এবং বাংলাদেশের মধ্যে একটি দৃঢ় অংশীদারিত্ব রয়েছে, যা আগামী বছরে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্ব মুহূর্তে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’

‘বাংলাদেশের সঙ্গে আমাদের অভিন্ন প্রতিশ্রুতি হলো একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক পরিবেশ গঠন করা, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার ও মৌলিক স্বাধীনতা সম্মানিত হয়,’ যোগ করেন কমনওয়েলথ মহাসচিব।

তিনি বাংলাদেশের জনগণের মঙ্গল কামনা করেন, যেহেতু তারা ভোটাধিকার প্রয়োগের প্রস্তুতি নিচ্ছেন, এবং বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় কমনওয়েলথের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এই সফর বাংলাদেশ ও কমনওয়েলথের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন