1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ট্রাইব‍্যুনালে বাড়তি নিরাপত্তা

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২২৩ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচিকে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা।

সরেজমিনে সকাল ৭টার দিকে দেখা গেছে, ঢাকার প্রবেশ মুখগুলোতে তল্লাসী চলছে। হাইকোর্ট মাজার সংলগ্ন ট্রাইব্যুনালের ফটকে গিয়ে দেখা যায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা সতর্ক অবস্থানে নিয়েছে।

মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী (ছবি: নাসিরুল ইসলাম)
মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী (ছবি: নাসিরুল ইসলাম)

এদিকে লকডাউনকে ঘিরে সোমবার (১০ নভেম্বর) সকালে থেকে টানা তিন দিন ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আজসকাল থেকে রাজধানীর প্রধান সড়কগুলো অনেকটা ফাঁকা। বেসিরভাগ স্কুল কলেজ বন্ধ। নগরীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি স্বাভাবিক দিনের তুলনায় অনেক কম দেখা গেছে। সড়কে যানবাহনের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন