1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ আজ

সাংবাদিক
  • আপডেট সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (৬ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে নির্বাচনি সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জনসংযোগ শাখার সহকারি পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।

গত ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে নির্বাচনি সংলাপ শুরু করেছিল এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন।

মো. আশাদুল হক জানান, সকাল সাড়ে ১০টায় ইলেকট্রনিক মিডিয়া (টেলিভিশন) এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসবে ইসি। এই সংলাপে দুই দফায় ৪০ জনের মতো গণমাধ্যম প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

তিনি আরও জানান, আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসার কথা রয়েছে। এরপর জুলাই যোদ্ধা, রাজনৈতিকদলগুলোর সঙ্গেও বসবে ইসি।

উল্লেখ্য, ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, সংলাপে উঠে আসা মতামত তার কমিশন বাস্তবায়ন করবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন