1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

বিদেশে বাংলাদেশের ভাবমূর্তির উন্নতি হয়েছে: অর্থ উপদেষ্টা

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯ বার সংবাদ দেখেছেন

বাংলা রির্পোট//দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২৯ সেপ্টম্বর) রাজধানীর পল্টনস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে ইআরএফ ইনস্টিটিউটের অ্যাকাডেমিক কার্যক্রম উদ্বোধন এবং ‘কর্পোরেট খাতে আর্থিক স্বচ্ছতা’ শীর্ষক এক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ভালো-মন্দ মিলিয়ে কাজ করছে। তবে, দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত ভালো।’

এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে তথ্য যাচাই-বাছাই করার ওপর জোর দেন সাবেক বাণিজ্যসচিব শুভাশীষ বসু। পরে সংবাদ কর্মীদের প্রশিক্ষণসহ দক্ষতা বৃদ্ধিতে ইআরএফ ইনস্টিটিউটের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা।

ইআরএফ সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল বাংলাদেশের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি এনকেএ মবিন প্রমুখ। ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন