1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

অমর একুশে বইমেলা ডিসেম্বরে হচ্ছে না

সাংবাদিক
  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭ বার সংবাদ দেখেছেন

বাংলা রির্পোট//অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা নিতে হবে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে ‘বইমেলা ২০২৬’-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সিদ্ধান্ত এটি।

এতে আরও বলা হয়, প্রকাশক ও অন্যান্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে।

প্রসঙ্গত, প্রতিবছর ফেব্রুয়ারি মাসে অমর একুশে বইমেলা আয়োজনের রীতি থাকলেও এবার নির্বাচন আর রোজার কারণে তা এগিয়ে ডিসেম্বর মাসে আয়োজনের তারিখ জানায় বাংলা একাডেমি। গত ১৮ সেপ্টেম্বর বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম জানান, ‘অমর একুশে বইমেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ১৭ ডিসেম্বর থেকে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন