1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

বদরুদ্দীন উমরের মৃত্যুতে রাজনৈতিক দলগুলোর শোক

সাংবাদিক
  • আপডেট সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ বার সংবাদ দেখেছেন

বাংলা ট্রিবিউন // বিশিষ্ট বামপন্থি রাজনীতিক এবং বুদ্ধিজীবী ও ইতিহাসবিদ বদরুদ্দীন উমরের মৃত‍্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল।

রবিবার (৭ সেপেটম্বর) দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন সই করা এক বিবৃতিতে বদরুদ্দীন উমরের পরিবারের সদস‍্য, সহকর্মী ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

বিবৃতিতে বলা হয়, ‘বদরুদ্দীন উমরের রাজনৈতিক বক্তব‍্য ও অবস্থানের সাথে জাসদের রাজনৈতিক বক্তব‍্য ও অবস্থানের মধ‍্যে যথেষ্ট পার্থক‍্য থাকলেও এ দেশের বামপন্থি রাজনৈতিক নেতাকর্মীদের মার্কসীয় রাজনীতির পাঠদানে বদরুদ্দীন উমরের অবদান জাসদ শ্রদ্ধাভরে স্মরণ করে।’

গণঅধিকার পরিষদের শোক

বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।

শোকবার্তায় গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ বলেন, ‘বদরুদ্দীন উমর ছিলেন সমাজ পরিবর্তনের সংগ্রামে এক অবিচল যোদ্ধা ও অনুপ্রেরণার বাতিঘর। তার লেখনী, চিন্তাধারা এবং অঙ্গীকার বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি ও গণমানুষের মুক্তির আন্দোলনে স্থায়ী অবদান রেখে যাবে।’

গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন