1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

সিইসির সঙ্গে বৈঠকে বসেছে ইইউ প্রতিনিধি দল

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৫ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট //আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়। ছয় সদস্যের এ দলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সকালে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের এই প্রতিনিধি দল আসে ইসিতে। মাইকেল মিলারের নেতৃত্বে থাকা ছয় সদস্যের এ প্রতিনিধিদলের সঙ্গে নির্বাচনী প্রস্তুতি, কমিশনের পরিকল্পনা, নতুন প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি প্রকল্পের বিষয়ে আলোচনা হওয়ার কথাও রয়েছে।

নির্বাচন কমিশন কর্মকর্তারা জানান, ইউরোপীয় ইউনিয়ন আগামীর জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে প্রাথমিক প্রস্তুতি, নতুন প্রকল্পসহ বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে।

উল্লেখ্য, এর আগে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচন পর্যবেক্ষক টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন