1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

জুলাই শহীদের তালিকা থেকে বাদ পড়লো ৮ জন

সাংবাদিক
  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট //জুলাই গণঅভ্যুত্থানের ৮ জন শহীদের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। রবিবার (৩ আগস্ট) মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে গেজেট জারি করেছে। কেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে, তা নিয়ে গেজেটে কিছু বলা হয়নি।

গেজেটে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ এবং রুলস অব বিজনেস অনুযায়ী তাদের গেজেট বাতিল করা হয়েছে।

যাদের গেজেট বাতিল করা হয়েছে তারা হলেন—টাঙ্গাইলের মো. খলিলুর রহমান তালুকদার (গেজেট নম্বর ২২৯), ঢাকার রামপুরার মুসলেহ উদ্দিন (গেজেট নম্বর ২২৪), নরসিংদীর জিন্নাহ মিয়া (গেজেট নম্বর ৩৭৫), ঢাকার দৌলতখানের শাহ জামান (গেজেট নম্বর ৬১১), সাভারের মো. রনি (গেজেট নম্বর ৭৬৬), নারায়ণগঞ্জের তাওহিদুল আলম জিসান (গেজেট নম্বর ৮১৮), পটুয়াখালীর বশির সরদার (গেজেট নম্বর ৮২৩) এবং শরীয়তপুরের বাধন (গেজেট নম্বর ৮৩৬)।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন