1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা

সাংবাদিক
  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৬৯ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুগান্তকারী বাণিজ্য চুক্তি করায় বাংলাদেশের শুল্ক নিয়ে আলোচকদের আমরা গর্বের সঙ্গে অভিনন্দন জানাই, যা একটি চূড়ান্ত কূটনৈতিক বিজয়।

শুক্রবার (১ আগস্ট) এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

মুহাম্মদ ইউনূস বলেন, শুল্ক ২০ শতাংশে নামিয়ে এনে আমাদের আলোচকরা বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থরক্ষা ও অগ্রগতিতে অসাধারণ কৌশলগত দক্ষতা এবং অবিচল প্রতিশ্রুতি দেখিয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেন, আলোচকরা ফেব্রুয়ারি থেকে নিরলসভাবে কাজ করে চলেছেন। শুল্ক, অশুল্ক এবং জাতীয় সুরক্ষা বিষয়গুলোর সঙ্গে জড়িত একটি জটিল আলোচনা প্রক্রিয়ার মধ্য দিয়ে সফলভাবে তুলে ধরেছেন। তারা যে চুক্তি নিয়ে আলোচনা করেছেন তা আমাদের তুলনামূলক সুযোগ সংরক্ষণ করে, বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে আমাদের প্রবেশাধিকার বৃদ্ধি করে এবং আমাদের মূল জাতীয় স্বার্থ রক্ষা করে।

তিনি বলেন, এ অর্জন শুধু বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান শক্তিকেই তুলে ধরেছে না, বরং বৃহত্তর সুযোগ, ত্বরান্বিত প্রবৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী সমৃদ্ধির দ্বারও উন্মুক্ত করেছে। বাংলাদেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল। আজকের সাফল্য জাতির স্থিতিস্থাপকতা এবং আগামীকাল একটি শক্তিশালী অর্থনীতির জন্য তার সাহসী দৃষ্টিভঙ্গির একটি শক্তিশালী প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন