1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

‘রাষ্ট্র সংস্কার করবেন রাজনীতিবিদরা, অনুঘটকের দায়িত্ব পালন করবে কমিশন’

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১০৩ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্র সংস্কার করবেন রাজনীতিবিদরা, অনুঘটকের দায়িত্ব পালন করবে কমিশন। ঐকমত্যে পৌঁছা প্রস্তাবগুলো ৫ আগস্টের মধ্যে চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর নিয়ে যেকোনও সময় প্রকাশ করা হবে। এটি হবে আমাদের জাতীয় দলীল।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১২টায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২৩তম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজকের আলোচনার বিষয় সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল বিধান সম্পর্কিত, উচ্চ কক্ষের গঠন, সদস্য নির্বাচনের পদ্ধতি, এখতিয়ার, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও ইলেকটোরাল কলেজ, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, অনুচ্ছেদ ৪৮(৩)। তত্ত্বাবধায়ক সরকার, নাগরিকের মৌলিক অধিকার সম্পর্কিত প্রস্তাব ও রাষ্ট্রের মূলনীতি।

ড. আলী রীয়াজ বলেন, রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় ছয়টি কমিশনের সুপারিশের সারাংশগুলোর মধ্যে প্রাথমিক পর্যায়ে মতামত দিয়েছে দলগুলো। এর মধ্যে আলোচনা হওয়া ২০টি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়ে ১৩টিতে একমত হওয়া গেছে।

বাকি অমীমাংসিত আলোচনাগুলো নিষ্পত্তি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আমার বাংলাদেশ পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

বৈঠকে কমিশনের সদস্য হিসেবে উপস্থিত রয়েছেন– বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন