1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

জাতীয় সনদ তৈরিতে সব পক্ষকে ছাড় দিতে হবে: ড. আলী রীয়াজ

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৪৯ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, জাতীয় সনদ তৈরিতে সবার পক্ষ থেকে ছাড় দিতে হবে। এমনটি হলে জুলাই আন্দোলনের মতো সনদ তৈরিতেও ঐকমত্যে পৌঁছা সম্ভব বলে আশা করা যায়।

বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ষষ্ঠ দিনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আলী রীয়াজ বলেন, সবার মনে রাখতে হবে আমরা রক্তের ওপর দাঁড়িয়ে আছি। ১৬ বছরের দীর্ঘ লড়াই-সংগ্রামের পর নতুন বাংলাদেশ পেয়েছি। সবাই মিলে লড়াই করতে না পারার কোনও বিষয় নেই। এখানে আমরা যেভাবে পরমত সহিষ্ণুতা বজায় রেখে আলোচনায় অংশগ্রহণ করেছি, সবক্ষেত্রেই সবাইকে সেভাবে অগ্রসর হতে হবে।

তিনি জানান, জুলাইয়ের আগেই ঐকমত্য কমিশনের আলোচনা শেষ করতে চান। এ ক্ষেত্রে সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন।

আজকের বৈঠকে আলোচনা হবে– রাষ্ট্রের মূলনীতি, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষের নির্বাচন পদ্ধতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল-এনসিসি গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও নারী প্রতিনিধিত্ব নিয়ে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আলোচনায় আরও রয়েছেন– জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ইফতেখারুজ্জামান ও মো. আইয়ুব মিয়া।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন