1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

আগামী জাতীয় নির্বাচন হবে কঠিন পরীক্ষার: তারেক রহমান

সাংবাদিক
  • আপডেট সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৫৭০ বার সংবাদ দেখেছেন

 জ্যেষ্ঠ প্রতিবেদক ||বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার।  নির্বাচনের ফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের উপর নির্ভরশীল। বিএনপি গত সতের বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে, সেটার ধারবাহিকতা বজায় রাখতে হবে

শুক্রবার (৩০ আগস্ট) তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এমন কোনো কাজ করা যাবে না, যাতে জনগণের আস্থা নষ্ট হয়। জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও সেটা অক্ষুণ্ণ রাখতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন