1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor

নেতানিয়াহু জানেন আসল বস কে: ট্রাম্প

  • আপডেট সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৪ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভালোভাবেই জানেন, ‘আসল বস কে’। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ট্রাম্প জানান, ৭-৮ জুলাই তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে তিনি ও নেতানিয়াহু হোয়াইট হাউসে বৈঠক করতে পারেন।

তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক খুবই ভালো। নেতানিয়াহু জানেন, আসল বস কে।’ এ মন্তব্যে তিনি নিজের দিকেই ইঙ্গিত করেন।

তবে এক ইসরাইলি কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, বৈঠকটি সম্ভবত তার পরের সপ্তাহে অনুষ্ঠিত হবে।

এর আগে নেতানিয়াহুর কার্যালয় জানায়, দুই নেতা ফোনে কথা বলেছেন এবং খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে সাক্ষাৎ করার বিষয়ে একমত হয়েছেন।

আগামী এই সফরটি হলে, ফেব্রুয়ারির পর এটি হবে নেতানিয়াহুর প্রথম যুক্তরাষ্ট্র সফর। ওই সময় তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পরিকল্পনা ট্রাম্পের কাছে উপস্থাপন করেছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়।

অ্যাক্সিওসকে এক মার্কিন কর্মকর্তা বলেন, ট্রাম্পের ঘনিষ্ঠ অনেক উপদেষ্টার মতে, বিবি (নেতানিয়াহুর ডাকনাম) প্রায় সব বিষয়েই ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com