1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor

মানিকগঞ্জে পরকীয়ার অভিযোগ ঘিরে গোপন সালিশের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

  • আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫৬ বার সংবাদ দেখেছেন

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুজুরি এলাকায় এক গৃহবধূকে কেন্দ্র করে পরকীয়ার অভিযোগ ও গোপনে সালিশ বৈঠক অনুষ্ঠিত হওয়ার অভিযোগে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, গুজুরি এলাকার ডিস ব্যবসায়ী রুবেলের স্ত্রী কনার সঙ্গে পাশের বড় বড়িয়াল এলাকার সুরূপ নামে এক যুবকের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, একসময় ওই যুবক তাদের ব্যক্তিগত ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করেন এবং বিভিন্ন সময় অর্থ ও স্বর্ণালংকার নেন।

এলাকাবাসীর ভাষ্য, বিষয়টি জানাজানি হলে কয়েকজন স্থানীয় মুরব্বি রাতে গোপনে বসে সালিশ করেন। অভিযোগ রয়েছে, ওই সালিশে কনাকে ৭০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয় এবং পরে ওই টাকা পরিশোধ করা হয়। এছাড়া গোপন সূত্রে আরও অভিযোগ পাওয়া গেছে যে, ছেলেপক্ষ থেকেও অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে। তবে এ অভিযোগের স্বপক্ষে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এলাকার কয়েকজন বাসিন্দার দাবি, ঘটনাটির সুষ্ঠু ও প্রকাশ্য বিচার হয়নি। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com