1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor

মাদক ও চাঁদাবাজি মামলার আসামি আব্দুল বাতেন প্রামানিককে গ্রেপ্তার করেছে হরিরামপুর থানা পুলিশ

  • আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪৫ বার সংবাদ দেখেছেন

হরিরামপুর. মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে দ্রুত বিচার আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল বাতেন প্রামানিককে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, হরিরামপুর থানার এফআইআর নং-৩, তারিখ ১০ এপ্রিল ২০২৬, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০২৪-এর ৪(১) ধারার মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে উপজেলার কালই গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২৮ জুন) তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। হরিরামপুর থানার এসআই এমদাদুল হক জানান, আব্দুল বাতেন প্রামানিকের বিরুদ্ধে একাধিক মাদক ও চাঁদাবাজির মামলা রয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com