1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট //কিছু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে জুলাইয়ের চেতনা বিক্রি করছেন এবং এভাবে তারা সাধারণ জীবনযাপন থেকে বিলাসবহুল জীবনধারায় পৌঁছে গেছেন বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন ময়মনসিংহ-১০ আসনের বিএনপি-দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান।

বৃহস্পতিবার (২৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের ‍দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিনে সকালে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা জানান।

সকাল ১১টায় শুরু হওয়া সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মোহাম্মদ আক্তারুজ্জামান ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বলেন, “অনেকেই জুলাইয়ের চেতনা বিক্রি করেন। কেউ কেউ আগে রিকশায় চলাফেরা করতেন, আর এখন জুলাইয়ের চেতনা বিক্রি করে প্রাডো গাড়িতে চলেন। আমরা জুলাইয়ের সংগ্রাম করেছি। আমিও এর সঙ্গে ছিলাম, এখানে উপস্থিত অনেকেই ছিলেন, আমাদের সন্তানরাও ছিল। কিন্তু এখন অনেকে জুলাইয়ের চেতনাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করছেন।”

আক্তারুজ্জামান বলেন, “বিএনপি জুলাই অভ্যুত্থানের চেতনা বিক্রি করেনি; বরং তা ধারণ করেছে। এটি কোনোভাবেই বাণিজ্যিকভাবে ব্যবহারের বিষয় নয়। যারা জুলাইয়ের চেতনা বিক্রি করেন, তাদের প্রতি আমার আহ্বান— জাতির সামনে তুলে ধরুন, আগে কোথায় থাকতেন আর এখন কোথায় থাকেন। একটি সাধারণ লাইভ সম্প্রচারই জাতিকে সেই পরিবর্তন দেখিয়ে দিতে পারবে।”

এই সংসদ সদস্য আরও বলেন, “জুলাইয়ের চেতনাকে দেশের স্বাধীনতার বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত নয়।” তিনি আরও বলেন, “আমরা জুলাই দিয়ে স্বাধীনতাকে মুছে ফেলতে চাই না। স্বাধীনতা আমাদের হৃদয়ে আছে, জুলাইও আমাদের হৃদয়ে আছে।”

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন