1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠাবে না ইরান

সাংবাদিক
  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক //যুক্তরাষ্ট্রের কোনও প্রস্তাবেই নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটিতে পাঠাবে না ইরান। এমনকি এ বিষয়ে নতুন করে ‘আলোচনার’ কোনও সুযোগ নেই বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ।

তুরস্কে আয়োজিত একটি কূটনৈতিক সম্মেলনের ফাঁকে খাতিবজাদেহ এই মন্তব্য করেন বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব কথা বলা হয়।

ইরনার প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের বিষয়ে খাতিবজাদেহ বলেন, “ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি একাধিকবার বার্তা বিনিময় হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এমন কিছু বিষয়ে জেদ ধরে আছে, যা তেহরানের কাছে অত্যন্ত অযৌক্তিক ও বাড়াবাড়ি বলে মনে হয়েছে।”

তিনি আরও স্পষ্ট করেন যে, পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর নিয়ে ইরান কোনও ধরনের আপস করতে রাজি নয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন